ডেস্ক নিউজ:৩০ আগস্ট, চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি ও আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে গতকাল ( ২৯ আগস্ট) শনিবার দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়; বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। তিনি ছয় দফা দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের এসব ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে ভূমিকা পালন করা হবে।
দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করতে হবে। পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার বাইতুলমাল সেক্রেটারি ও ৩৯ নং ওয়ার্ড আমীর জনাব মুহাম্মদ ওসমান গনি।
তিনি বলেন, ১১ দলীয় এই আন্দোলন কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থের আন্দোলন নয়; এটি জনগণের অধিকার ও প্রত্যাশার আন্দোলন। জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি সরকারের প্রতি ছয় দফা দাবি ও জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করলে গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে জনগণ সোচ্চার হবে।
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩৯ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ।